এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ২১ এপ্রিল থেকে

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, যা (তত্ত্বীয়) শেষ হবে ২০ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সূচি অনুমোদনের পর তা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। তাদের পরীক্ষা আরম্ভের তিন দিন আগে প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।