৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ক্যাডার পদে নিয়োগ দিতে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে(http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি।