ঝিকরগাছা বিএম হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়; ১১ সদস্যের অভিভাবক ফোরাম গঠন

0
ঝিকরগাছা বিএম হাইস্কুলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোর্তজা এলাহী টিপু।। ছবি: লোকসমাজ

নিজস্ব প্রতিবেদক || যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও ১১ সদস্য বিশিষ্ট ‘অভিভাবক ফোরাম’ গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু।

নবগঠিত অভিভাবক ফোরামের (বা থেকে) আহবায়ক মো: ইলিয়াস উদ্দিন, সদস্য সচিব মো: তরিকুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহাজাহান আলী। সভায় আরও বক্তব্য রাখেন সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ আল মামুন, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, অভিভাবক নাজমুস সাকি, মাহমুদ মুকুল, তাহের আফরোজ, মোস্তাফিজুর রহমান মুন্না ও আকরাম খান।

সভা শেষে উপস্থিত অভিভাবকদের মতামতের ভিত্তিতে মো. ইলিয়াস উদ্দিনকে আহবায়ক ও মো. তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্যের অভিভাবক ফোরাম গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক হারুণ অর রশীদ, মো. শাহাজাহান কবীর, মো. মাহমুদ মুকুল, হোসেন মো. ওমর শরীফ, মো. আকরাম হোসেন, মো. ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান বাবু, নুরজাহান পাপিয়া ও উম্মিমা খাতুন। প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ আশাবাদ ব্যক্ত করেন যে, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে এই ফোরামের সমন্বয় বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।