যশোরে জেলা যুবদল নেতা এহসানুল হক মুন্নার মাগফিরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল

0
এহসানুল হক মুন্না।।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রভাবশালী নেতা এহসানুল হক মুন্নার রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ আসর শহরের দুটি পৃথক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের সিএন্ডবি মসজিদ চাঁচড়া ডালমিল মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

সিএন্ডবি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি নেতা কে এম শরফুদ্দৌলাহ ছোটলু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার শান্তি জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুরুপভাবে চাঁচড়া ডালমিল মসজিদের দোয়া মাহফিলে বিএনপিসহ পরিবারের সদস্য, স্থানীয় সুধি ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের লালদীঘির পাড়স্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এহসানুল হক মুন্না। তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার অনুষ্ঠিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করেন।