স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবের শেষ দিনে রোগীদের ফল বিতরণ

0

স্টাফ রিপোর্টার॥ যুগাবতার স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে দুই দিনব্যাপী উৎসবের সমাপনী দিন সোমবার সকালে ভর্তি সব বিভাগের রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।

ফল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।

তিনি জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে সাড়ে পাঁচশত প্যাকেট ফল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আরএমও উম্মে হাবিবা, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রী শেখ সরকার, ডাক্তার মনিকা মোহন্ত, ইলা রাণী মণ্ডল, রেডিওলোজিস্ট মৃত্যুঞ্জয় রায়, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ প্রমুখ।