বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সংকট কাটিয়ে উঠতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণে এই গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এখন থেকে দেশীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে এলপিজি আমদানি করা যাবে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যেন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ারস ক্রেডিট বা ক্রেতার ঋণ সংগ্রহে সহায়তা করে। এছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে প্রজ্ঞাপনে।