ঝিকরগাছায় নাজমুল ইসলামের শাহাদৎবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ গুপ্তহত্যার শিকার ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নাজমুল ইসলামের ১৪তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয়। বাদজোহর পৌর সদরের ৫নং ওয়ার্ডের কীর্তিপুরে পরিবারের পক্ষ থেকে দরগাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে কবর জিয়ারতের আগে শহীদ নাজমুল ইসলামের স্মৃতিচারণ করেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ নাজমুল ইসলামের পিতা নুরুল ইসলাম বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরুদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।