ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১৪ম শাহাদাৎ বার্ষিকী সোমবার

0

ঝিকরগাছা সংবাদদাতা ।। সন্ত্রাসীদের দ্বারা অপহরনের পর গুপ্তহত্যার শিকার যশোর জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদৎ বার্ষিকী সোমবার।

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এদিন সকাল ১১টায় দলের পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে এদিন কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান করা হবে এবং পরদিন নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয় করা হবে বলে উপজেলা বিএনপির সভাপতি ও শহীদ নাজমুল ইসলামের সহদর্শীনী সাবিরা নাজমুল মুন্নি জানিয়েছেন।

এছাড়া ১৬ডিসেম্বরের পর যেকোনদিন নাজমুল ইসলামের স্মৃতিচারণমুলক স্মরণসভাও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ ডিসেম্বর রাতে একটি বিবাহের অনুষ্ঠান থেকে দাওয়াত খেয়ে ধানমন্ডির নিজ বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক অপহৃত হন তৎকালিন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম।

পরদিন সকালে গাজিপুর জেলার দক্ষীনসালনা নামকস্থানে রাস্তার পাশ থেকে নাজমুল ইসলামের নিথর দেহ (লাশ) উদ্ধার করে গাজিপুর থানা পুলিশ। অতঃপর নাজমুল ইসলামের লাশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা নামাজ শেষে যশোরের আনা হয়।

পরদিন সকালে যশোর জেলা বিএনপি’র কার্যালয় এবং সর্বশেষ ১৬ ডিসেম্বর-২০১১ জোহর নামাজ বাদ ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল (ঈদগাহ) মাঠে জানাজা শেষে ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হত্যাকান্ডের ১৪ বছর পার হলেও এখনো পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক কিম্বা নাজমুল ইসলামের ব্যবহৃত গাড়ি, আই ফোন এপেল ফোরএসসহ কোন ক্লু-উদঘাটন করতে পারেনি পুলিশ। এই হত্যা কান্ডের ন্যায় বিচার দাবি করেছেন দল ও গুপ্তহত্যার শিকার শহীদ নাজমুল ইসলামের পরিবার।

আলোচিত এ হত্যাকান্ডের বিরুদ্ধে নিহত নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নি বাদি হয়ে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন সেসময়। যার নং- ৪৯, তাং ২১/১২/২০১১ ইং। জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় দীর্ঘ ১৪বছরে ধরে নাজমুল ইসলামের মত জনপ্রিয় বিএনপি নেতাদের গুম করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন নাজমুল ইসলাম হত্যাকন্ডের ঘটনা দীর্ঘদিন পার হলেও আওয়ামী ফ্যাসিষ্ট ক্ষমতায় থাকার কারনে এতদিন জড়িতদের চিহিৃত করেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শহীদ নাজমুল ইসলামসহ সারাদেশের সকল হত্যকান্ডের বিচার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।