যশোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। দিবসটি উপলক্ষে আজ সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে চাঁচড়া বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসের শুরুতে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

পর্যায়ক্রমে বিএনপি কেন্দ্রীয় সংসদের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপির পক্ষে সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইসহাকসহ নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এছাড়া এনসিপি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলও শ্রদ্ধা নিবেদন করে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর শিক্ষা বোর্ড, সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপালিটি কলেজ, যশোর ২৫০ শয্যা হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।

পরে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।