নিজেদের ভাগ্যোন্নয়নে নারীরা বিএনপির প্রতি আস্থা রাখবে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা আরবপুর ইউনিয়ন মহিলা দলের ৭, ৮, এবং ৯ ওয়ার্ড শাখার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আরবপুর ইউনিয়নের মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য নারী শক্তিকে জাগিয়ে তোলার কাজটা বিএনপি করেছিল। নারীদের প্রতিষ্ঠিত করার রাষ্ট্রীয় ভাবে সকল সুযোগ সুবিধার দ্বার উন্মোচন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেটিকে আরও প্রসারিত করেছিলেন। বিএনপির কাছে দেশের নারী সমাজের অনেক দায় আছে। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে দেশের নারী সমাজ যখনই সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে ভোট দানের সুযোগ পেয়েছে, তখনই ধানের শীষের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছে।

আগামী নির্বাচনে দেশের নারী সমাজ তাদের ভাগ্যোন্নয়নে বিএনপির প্রতি আস্থা রাখবে।

সমাবেশে সভাপতিত্ব করেন আরবপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ফাতেমা বেগম। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজিদুর রহমান সাগর, মহিলা দল নেত্রী হালিমা বেগম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রাজু প্রমুখ।