মনিরামপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অধিদপ্তর সূত্র জানায়, আজমীরি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ সময় অলিখিত রাখা এবং পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকলসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপি প্রমাণ মেলে। একজন ক্রেতার কাছে ১ কেজির পরিবর্তে ৬ গ্রাম কম ওজনের দই দেওয়া হয়। আইনটির ৪৬ ধারায় এই প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাবের সদস্য এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে