সাইকেল থেকে পড়ে বাসুদেব নামের একব্যক্তি নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের খাজুরায় বাই সাইকেলে থেকে পড়ে বাসুদেব (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত বাসুদেব (৬৫) সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রতিবেশী সরজিৎ কুমার জানিয়েছেন, বৃহষ্পতিবার সকালে বাসুদেব বাইসাইকেলযোগে খাজুরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা ব্রিজ পার হয়ে ২০০ গজ দুরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার উপর পড়ে আহত হন বাসুদেব।

পরে তাকে খাজুরা বাজারের এক ক্লিনেকে প্রাথিমিক চিকিৎসা দেয়ার পর বেলা ১১ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ শাকিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।