নতুন কুঁড়ি লোক সংগীতে দ্বিতীয় আইয়ান রেজা সংবর্ধিত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় লোক সংগীতে যশোরের সন্তান তৃতীয় শ্রেণির ছাত্র আইয়ান রেজা দ্বিতীয় হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)।

বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর শহরের পালবাড়িস্থ আসফ কার্যালয়ে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আসফ যশোর জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, উপদেষ্টা সাইফুল ইসলাম স্বপন, যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষক জিএম জুলফিকার আব্দুল্লাহ ও সংবর্ধিত আইয়ান রেজার পিতা বিশিষ্ট ঠিকাদার ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংবর্ধিত আইয়ান রেজার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।