যশোরে আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

0

স্টাফ রিপোর্টার ॥ মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যার প্রবণতা কমাতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এই লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজনে বুধবার যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।

‘আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল গণমাধ্যম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, মানসিক অসুস্থতা (যেমন পারিবারিক অশান্তি, মাদকাসক্তি, হতাশা, বেকারত্ব ইত্যাদি) আত্মহত্যার মূল কারণ। তারা গণমাধ্যমকে গুজব পরিহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাধর্মী নীতিমালা অনুসরণের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা।

প্রশিক্ষণ প্রদান করেন টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ডা. তানজিল রশিদ স্মরণ, প্রোগ্রাম ম্যানেজার ডা. কাজী শারম্মিম আজমেরি, ক্লিনিক্যাল সাইকিয়াটিস্ট ডা. আবিদা সুলতানা, সাংবাদিক মো. সাইফুল ইসলাম সজল, মো. জুয়েল মৃধা ও মো. হাবিবুর রহমান রিপন। কর্মশালায় ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।