ঝিকরগাছায় ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় বাৎসরিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পরিয়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে পলুয়া আল-হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গ্রামবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. ফয়জুল হক।

ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শওকত হায়দার। মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, মাওলানা খলিলুর রহমান (সাতক্ষীরা), পলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহ-আলম, পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কবির উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য মাস্টার আব্দুল আলিম, প্রধান মুহাতামিম মাওলানা ফারুক হুসাইন।