রামপালে মাদক সেবনকারীর দুই মাসের কারাদণ্ড

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে নাজমুল হাসান (৩২) নামে এক মাদক সেবনকারীকে দুই মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সোমবার ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দন্ড দেওয়া হয়।

রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ পিস ই্য়াবা ট্যাবলেটসহ মাদক সেবনকারী নাজমুল হাসানকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ওই ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।