দশ মাসের শিশুর ওপেনহার্ট সার্জারি প্রয়োজন, সাহায্য প্রার্থনা মায়ের

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর)॥ ছোট্ট শিশু তাসমিয়া রাফা। পিতা- মায়ের একমাত্র আদরের সন্তান। বয়স মাত্র ১০ মাস ২০ দিন। জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত এই শিশুটি। তার হার্টে ছিদ্র রয়েছে। হার্টের পাশাপাশি ফুসফুসেও সমস্যা রয়েছে।

জন্মের পর ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয় তাসমিয়াকে। সেখানকার ডাক্তার শাহরিয়ার হুসেন ও ডাক্তার আতাউল হক ৬ মাস চিকিৎসা দেওয়ার পরে তাকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে রেফার করেন।

তারা বলেন, তাসমিয়াকে শুধু ওষুধের সাহায্যে সুস্থ করা যাবে না। তার ওপেনহার্ট সার্জারি প্রয়োজন। হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার পর সেখানকার ডাক্তার ইলিয়াস পাটোয়ারী জানান, তাসমিয়াকে আড়াই মাসের মধ্যে ওপেন হার্ট সার্জারি করাতে হবে। তা না হলে শিশুটিকে বাঁচানো যাবে না। এতে খরচ পড়বে আড়াই লাখ টাকা।

আনুষাঙ্গিক আরো ৫০ হাজার টাকার প্রয়োজন। তাসমিয়ার পিতা- মা খুবই গরীব । এতো টাকা যোগাড় করার সামর্থ্য তাদের নেই। তাই ছোট্ট শিশুটিকে বাঁচাতে বিত্তবান ও দানশীল ব্যক্তিসহ সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তার মা রোকেয়া সুলতানার বিকাশ, রকেট ও নগদ একাউন্ট নম্বর ০১৭৯৭ – ৮৭১৬৮৪।