মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরায় পূর্ব শত্রুতা ও চলমান সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত। সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রামনগর গ্রামে সংঘর্ষের এঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া একপক্ষে আহতরা হলেন ফরিদ মোল্লা, আসাদুল, রুহুল আমিন, আব্দুল মন্ডল, সাহেব আলী, ওয়াকিল উদ্দিন, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজেদুল ও সালমান।

এছাড়া অন্যপক্ষের মুক্তার মন্ডল, সাহেব আলী, উজ্জল মন্ডল, আবু তালেব মন্ডল, তুরফান মন্ডল, আওয়াল মন্ডল, রুহুল মন্ডল, বাচ্চু মন্ডল, নান্নু মন্ডল, আজিজুল মন্ডল, আরিফুল ইসলাম ও ইদ্রিস আলী রয়েছে।

মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) মো.হাবিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের দুইজনকে আটক হয়েছে।