বিএনপি নেতা আমির হোসেনের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি॥ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুরে তিনি অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর শুনে তার বাড়িতে যান ও জানাজায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, ছাত্রনেতা পিকুল হোসেন,ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম খান, নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান মিলন, আবুল কাশেম প্রমুখ।