নানা আয়োজনে চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ নানা আয়োজনে চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপিত হয়েছে ৭ ডিসেম্বর। দিবসকে কেন্দ্র ঘিরে রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ।