বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত ইসির

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বেসরকারি ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হবে না। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হবে শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন ইস্যু নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।”

সানাউল্লাহ আরও জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।