৮ কুকুরছানা হত্যা মামলা: আসামি নিশি রহমানের জামিন

0
নিশি রহমান

লোকসমাজ ডেস্ক ॥ পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলি আদালত-২ এর বিচারক তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছরের বাচ্চাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা এই তথ্য নিশ্চিত করে জানান, নিশি রহমানের পরবর্তী হাজিরা তারিখ আগামী বছরের ১১ জানুয়ারি।

এ ব্যাপারে নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন হয়েছে।’