যশোরে ড্যাব’র দুই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ২ সহস্রাধিক মানুষ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মানবিক ও চিকিৎসা সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যশোর জেলা শাখা।

সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় সম্প্রতি যশোরের রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী হয় দু’টি ফ্রি মেডিকেল ক্যাম্প।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে অংশ নেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনের পর অনিন্দ্য ইসলাম অমিত দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তাঁর শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তাঁর সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি। তিনি সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার পথটা সহজ হবে, যা দেশের মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে।’

তিনি আরও জানান, এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সমগ্র দেশবাসী প্রার্থনায় রত। প্রতিটি ক্যাম্পে যশোরের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়।
দুটি মেডিকেল ক্যাম্পে ১৮ জন রোগীকে অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। এই রোগীদের পরবর্তীতে বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

দিনব্যাপী এই দুটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে প্রয়োজনীয় চিকিৎসবা এবং ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন ওয়াহিদুজ্জামান আজাদ, মাশফিকুর রহমান স্বপন, দেবাশীষ দত্ত, ওবাইদুল কাদির উজ্জল, রবিউল ইসলাম তুহিন, মোশফেক উর রহমান, মিঠুন কুমার দে, আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, তমিজ উদ্দিন শেখ, ইকবাল হোসেন, মনিরুজ্জামান, তাহরিমা খানম তানিয়া, হারুন অর রশিদ, মোসাব্বেরুল ইসলাম রিফাত, সাব্বির আহমেদ শুভ্র, আব্দুল্লাহ আল মামুন তুহিন, দেলোয়ার হোসেন, হাবিবা সিদ্দিকা ফোয়ারা, মাজহারুল ইসলাম রিপন, আলাউদ্দিন আল মামুন প্রমুখ।

এছাড়াও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ড্যাব যশোর জেলা শাখার নেতা এস এম রবিউল আলম, ফারুক এহতেশাম পরাগ, শরিফুল আলম খান প্রমুখ।