তারেক রহমান যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন: রিজভী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন। তিনি যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন।

নির্বাচনী তফসিল বিলম্বিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘যদি নির্বাচনের তফসিল বিলম্বিত হয়, তাহলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে।’