যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রতারক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার মাধ্যমে এক দিনমজুরের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারককে আটক করেছে যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটকৃত প্রতারক মোতালেব (৩২) মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মুজাম আলীর ছেলে। বর্তমানে তিনি চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করেন।

প্রতারণা শিকার দিনমজুর শরিফুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার রায়পুর গ্রামের নওশেদ আলীর পুত্র।

ঘটনারে বর্ণনা দিয়ে শরিফুল ইসলাম বলেন, প্রতারণা করে তার কাছে থাকা ৭ হাজার৫০০ টাকা হাতিয়ে নিয়েছে মোতালেব হোসেন। এ টাকা তিনি নড়াইল ও সীমাখালি এলাকায় ধান কাটার কাজ করে উপার্জন করেছেন। টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় তিনি প্রতারকের কবলে পড়েন।

পুলিশ সদস্য সোহেল রানা জানিয়েছেন, মোতালেব হোসেন রিক্সা চালায় এবং প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেই।

এর আগেও এই হাসপাতাল থেকেই কয়েকবার সে প্রততারণা করে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছে। সিসিটিভি ফুটেছে তাকে দেখা গেছে। কিন্তু মোতালেব হোসেনকে ধরা যায়নি। আজকে হাতেনাতে তিনি তাকে আটক করতে সক্ষম হয়েছেন।

পরে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এছাড়া এর আগেও তিনি একাধিকবার নানা কৌশলে প্রতারণা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন মোতালেব।