ঝিকরগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সমাজসেবা অফিসার মেজবাহউদ্দীন প্রমুখ।