যবিপ্রবিতে জুলাই বিপ্লব নিয়ে নানা প্রতিযোগিতা

0

প্রতীকী গ্রাফিতি, স্থিরচিত্র প্রদর্শনী, উপস্থিত রচনা প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব ২০২৪ উপলক্ষে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। জুলাই বিপ্লব ২০২৪ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

জুলাই বিপ্লব উদ্যাপন কমিটি সদস্য সচিব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রক্টর ড. মো. ওমর ফারুক, মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।