মহেশপুরের সীমান্তে আটক- ১০

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর,বাঘাডাঙ্গা ও বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে আটক করেছেন।

রোববার ভোররাতে মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কাজিরবেড় গ্রামের ভেতর থেকে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ১টি শিশুকে আটক করে।

অপরদিকে একই সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্ত সংলগ্ন হুদাপাড়ার রাস্তা থেকে ১ নারীকে আটক করে।

রোববার সকালে বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩ জনকে আটক করে। এর মধ্যে ১ জন পুরুষ,১ জন নারী ও ১টি শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির উপপরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটকদের মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।