সুইড বাংলাদেশ যশোর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ সুইড বাংলাদেশ যশোর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ঘোপ নওয়াপাড়াস্থ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশের উপদেষ্টা ও যশোর জেলা সংগঠনের সভাপতি অধ্যাপক নার্গিস বেগম।

সভায় বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম মনি, নির্বাহী কমিটির সদস্য আবদুল মান্নান মানু, মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, সুইড বাংলাদেশ যশোর শাখার নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদ্দৌলা, শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন সুইড বাংলাদেশ যশোর শাখার কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক এ.কে. শরফুদ্দৌলা ছোটলু। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। সুইড পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে। আগামীতে কীভাবে সুইড পরিচালিত প্রতিবন্ধীদের বিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে গড়া যায়, সে বিষয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যশোর শাখার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, নির্বাহী কমিটির সদস্য এজাজ উদ্দিন টিপু, আনিসুর রহমান মুকুল ও চিন্ময় সাহা।