যশোর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৮৫০ রোগী

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সার্বিক সহযোগিতায় শনিবার শহরের বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্প চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ক্যাম্পটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন প্রমুখ।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ড্যাব নেতা ফারুখ এহতেশাম পরাগ জানান, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় সাড়ে আট শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া, ২৬ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের অপারেশনের যাবতীয় খরচ বিএনপি এবং ড্যাবের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়াও মেডিসিন, নিউরোলজি, অর্থোপেডিকস, গাইনি, শিশু, চক্ষু, স্কিন, ইএনটিসহ মোট ১৪টি বিষয়ে সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. রবিউল ইসলাম তুহিন ও ডা. আতাহার তুর্জ্য। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. উবায়দুর কাদির উজ্জ্বল, ডা. দেবাশীষ দত্ত, ডা. আজিম উদ্দিন, ডা. মোশফেক-উর-রহমান, ডা. আবু হায়দার মো. মনিরুজ্জামান, ডা. মিঠুন কুমার দে, ডা. শরিফুল আলম খান, ডা. তমিজ উদ্দিন শেখ, ডা. রেজওয়ান উদ্-দারাইন, ডা. এস. এম. নাজমুল হক, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডা. ইকবাল আহমেদ, ডা. মনিরুজ্জামান, ডা. তাহরিমা খানম, ডা. নার্গিস আক্তার, ডা. শাকির আহমেদ শুভ্র ও ডা. নাসিম জামান।