নড়াইলে আনসার-ভিডিপির ২৮ দিনের অ্যাডভান্সড কোর্স সমাপ্ত

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে আনসার-ভিডিপির ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আনসার-ভিডিপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স ওআইসি নূরুল আবছারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।

জেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া ১ম ধাপের অ্যাডভান্সড কোর্সে ৫০জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্যে ৩জনকে সম্মাননা স্মারক প্রদান হয়।২৮দিনের এ কোর্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।