স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌগাছায় বৃক্ষরোপন স্বেচ্ছায় রক্তদান ও র‌্যালি অনুষ্ঠিত

0

চৌগাছা সংবাদদাতা ।।  যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, খাবার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার(২০ আগস্ট)  দুপুরে উপজেলার ৫০ শয্যা হাসপাতলের রোগী ও স্বজনদের মাঝে খাবার বিতরণ ও হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

এসময় যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম.এ সালাম, সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকরসহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান ও খাবার বিতরণ শেষে বৃক্ষরোপন করেন।

এ দিকে দিবসটি উপলক্ষে বিকেলে সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। চৌগাছার প্রাণ কেন্দ্র হিসেবে খ্যাত পৌর টাওয়ার লাইট চত্ত্বর এলাকা হতে র‌্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় টাওয়ার চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রনি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. উজ্জল হোসেন, সদস্য তানজিদুর রহমান তানিন, জয়নাল আবেদিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকরসহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।