কালীগঞ্জে শতবর্ষী গাছ ভেঙে পড়েছে

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে শতবর্ষী একটি কড়াই গাছ ভেঙে পড়েছে। ঘটনাটি ঘটে শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল রোডে ফুড গোডাউন সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে গাছটি হঠাৎ ভেঙে পড়ে। গাছের মূল শেকড় ছিল নড়বড়ে অবস্থায় এবং আগেই স্থানীয়রা এটি অপসারণের জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ শুরু করে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এ ধরনের পুরনো ঝুঁকিপূর্ণ গাছগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।