ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী শওকত আলীর মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের ঝিকরগাছায় বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শওকত আলী (৪৫) নামের এক প্রতিবন্ধী নিহত হয়েছেন।

রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত আলী সৈয়দপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি হুইলচেয়ারে করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়েন বলে নিহতের ভাইপো মোতালেব হোসেন ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান জানিয়েছেন।

মৃত্যুকালে শওকত আলী স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।