যশোর জেল রোডে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের জেল রোডস্থ জনতা হাসপাতালের সামনে সজীব (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহত সজীবকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সজীব শহরের সেন্ট্রাল রোড এলাকার বাবুর ভাড়াটিয়া এবং তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে।

সজীবের স্বজনরা জানান, দুপুর পৌনে ২টার দিকে সজীব জনতা হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক অপরিচিত ব্যক্তি এসে তাকে আক্রমণ করে এবং ‘তুই আমার অটো ভ্যানের ব্যাটারি চুরি করেছিস’ বলে তর্ক শুরু করে। একপর্যায়ে ওই ব্যক্তি একটি কাঠের চলা দিয়ে সজীবের মাথায় জোরে আঘাত করে পালিয়ে যায়।

এতে সজীব গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সজীব হামলাকারী ব্যক্তির নাম জানাতে পারেননি, তবে জানিয়েছেন যে তার বাড়ি ঝিকরগাছা এলাকায়।