সাফ হকি বিজয়ী শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী অভিনন্দিত

0

শ্যামনগর(সাতক্ষীরা)সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করেছে। রেহানা শ্যামনগরের হায়বাতপুরের চায়ের দোকানদার কওছার আলীর মেয়ে ও ষষ্ঠীর বাড়ি কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামে। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্যে সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল।

রোববার (১৩ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন।

খেলা উপলক্ষে শ্যামনগরের রেহানা ও ষষ্ঠীসহ বাংলাদেশ টিমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে সিরাজ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডা. জিয়াউর রহমান, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আলমগীর কবির রানা, শ্যামনগরের ফুটবল কোচ আক্তার হোসেন প্রমুখ।