৯ জনকে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য পদ প্রদান

0

সাংবাদিক ইউনিয়ন যশোর ৯ জন পেশাদার সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ১৭ জুলাই সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন সদস্যরা হলেন, রাব্বি আল আমিন (ডিবিসি নিউজ), রোকনুজ্জামান রিপন (যশোর জেলা প্রতিনিধি, এসএ টিভি), ইমরান হোসেন রাজ (ক্যামেরাপারসন, চ্যানেল আই), তহীদ মনি (জেলা প্রতিনিধি জিটিভি ও বিশেষ প্রতিনিধি, দৈনিক লোকসমাজ), নিজাম উদ্দীন ভূঁইয়া শিমুল (স্টাফ রিপোর্টার, দৈনিক গ্রামের কাগজ), মনিরুজ্জামান মনির (জেলা প্রতিনিধি বৈশাখী টিভি ও স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার ভোর), শরিফ খান (ক্যামেরাপারসন, ইন্ডিপেনন্ডেন্ট টেলিভিশন), শিশির কান্তি বিপুল (বার্তা সম্পাদক, দৈনিক রুপান্তর প্রতিদিন) ও রায়হান সিদ্দিক (স্টাফ রিপোর্টার, দৈনিক কল্যাণ)।

সংগঠনের সভাপতি আকরমুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ এমএ আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকুয়া। সভায় সংগঠনের নতুন সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি।