চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ১৪ মোটরসাইকেল চালককে জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে ফগলাইট, উচ্চ শব্দের সাইলেন্সার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৪ জন মোটরসাইকেল চালককে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো এবং হেলমেট না থাকার কারণে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনী অভিযান চলাকালে ১৪টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং নগদ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টি.আই হাসান, সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সেলিম খান এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশরাফ।