কেশবপুরে অতিবর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত; নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে অতিবর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, শহরের কয়েকটি হাট হাঁটু পানিতে নিমজ্জিত। স্বেচ্ছাশ্রমে হরিহর নদের কচুরিপানা অপসারণের চেষ্টা করছেন এলাকার যুব ও তরুণ রা। গত দু দিনের বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ চরমে পৌছেছে। পৌর শহরের আলতাপোল,বালিয়াডাঙ্গা, মধ্যকুল এলাকায় পানি উঠেছে।

পৌর শহরের খোঁজাখালি খালে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ চেষ্টা করে চলেছে এলাকাবাসী।

অপরদিকে কেশবপুর পাঁজিয়া সড়কের ত কিলোমিটার সড়কে পানি উঠেছে। সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অপরদিকে কেশবপুরের পূর্বাংশের পাঁজিয়া, সুফলাকাটি ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থা। বাগডাঙ্গা, মনোহরনগর,মাদারডাঙ্গা, কালীচরণপুর সহ বিল খুকশিয়া এলাকার গ্রাম গুলোতে পানি উঠেছে। মানুষের পাশাপাশি গবাদিপশুর দূর্ভোগ চরমে। পানি নিষ্কাশনের জন্য অবিলম্বে নদ নদী খনন করা জরুরি বলে জানিয়েছেন হরি ঘ্যংরাইল পানি নিষ্কাশন কমিটির সভাপতি মহির উদ্দিন বিশ্বাস।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা বলেন, এখনি পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে,আপাতত খোজাখালি খালে বস্তা দিয়ে বাঁধ দেয়া হয়েছে আশপাশের এলাকা রক্ষার জন্য।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এস.ডি.ই সুমন শিকদার বলেন, নদী, খাল খনন ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব নয়। স্বেচ্ছাসেবকরা নদীর কচুরিপানা অপসারণের কাজ করলেও সেখানে তাদের সহযোগিতা করা জরুরি। সব মিলিয়ে নদ নদী খনন ও কচুরিপানা অপসারণের উদোগ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগি সাধারণ মানুষ।