যুবদল নেতা ধনী ও মুকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনী এবং সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মুকুলের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত এই দুই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আয়োজনে শনিবার (১২জুলাই) বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনোয়ারুল হক রানা, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।