ঝিকরগাছায় ব্লাড ব্যাংকের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় রক্ত পরিসঞ্চালন কর্নার ‘ব্লাড ব্যাংকের’ উদ্বোধন করা হ য়েছে। বুধবার সকালে ব্লাড ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠান হয়।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার ও সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, গাইনি কনসালটেন্ট ডা. আঞ্জুমান আরা, ডেন্টাল সার্জন ডা. মীনাক্ষী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. আবু ইউসুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আঁখি খাতুন, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, সনুকা ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, কামরুজ্জামান প্রমুখ।