মোচিকে বকেয়ার দাবিতে ব্যবস্থপনা পরিচালকের কার্যালয় ঘেরাও

0

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহে একমাত্র রাষ্ট্রীয় ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলে ( মোচিকে) শ্রমিকরা বকেয়া বেতন, ফেব্রুয়ারি মাসের হলিডে ও ফ্রাইডে পাওনার দাবিতে ব্যবস্থপনা পরিচালকের কার্যালয়ের ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে মিলটির শ্রমিকরা কর্মবিরতি দিয়ে প্রশাসনিক ভবনের ভেতর জড়ো হয়ে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় শ্রমিকরা বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা ও ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবি করে স্লোগান দিতে থাকেন।

পরে অবরুদ্ধ ব্যবস্থপনা পরিচালককে পুলিশ ও মিলের শ্রমিক ইউনিয়ন নেতারা মুক্ত করেন ।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের মতো ঘটনা এখানে ঘটেনি। তারা (শ্রমিক) তাদের দাবি নিয়ে এসেছিল যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে ।