জাতীয় সংগীত গেয়ে ও মোমবাতি প্রজ্বলনে জুলাই শহীদদের স্মরণ যশোর ছাত্রদলের

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংগীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেছে যশোর জেলা ছাত্রদল। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় অবস্থিত বিজয়স্মৃতি স্তম্ভে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। প্রথমে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সবশেষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।