যশোরে ৫ জনের করোনা পরীক্ষায় ১ জন শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে সম্প্রতি পাঁচজনের করোনা পরীক্ষা করা হলে একজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

গত শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত মো. গোলাম রহমান (৮২) নামের এক বৃদ্ধের করোনা পরীক্ষা করা হলে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে। সেদিনই হাসপাতালে সরকারিভাবে প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। বাকি চারজনের করোনা শনাক্ত হয়নি।

করোনায় আক্রান্ত গোলাম রহমানের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১নং এসবিকে ইউনিয়নের পদ্মবিলা কাকিলাদাড়ি গ্রামে। ব্রেন স্ট্রোক রোগে আক্রান্ত হলে গত ২৪ জুন সকালে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার রেজিস্ট্রেশন নম্বর ৪২৩০৯/২৩০।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।