যশোরে হোটেল ওরিয়নের এসির বৈদ্যুতিক তার চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেল রোড চারখাম্বার মোড় এলাকার অভিজাত হোটেল ওরিয়নে দুই দফায় ১২টি এসির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।

হোটেল ওরিয়নের মালিক বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সুজা জানান, তার হোটেলের পেছন দিকে দুই দফায় এসির বাইরের দিকের ইলেক্ট্রিক তার চুরি হয়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ৫টা থেকে ৬ টার মধ্যে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ৪টি এসির বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। যা তার প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। তিনি এই ফুটেজ পুলিশকে সরবরাহ করেছেন।

তিনি বলেন, এর আগে কোরবানি ঈদের আগেরদিন অনুরুপ হোটেলের পেছনে ৮টি এসির বাইরের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।