বাঘারপাড়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের জেলা আমিরের মতবিনিময়

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌর জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জামায়াতে ইসলামী বাঘারপাড়া শাখার সেক্রেটারি আব্দুল জব্বার, পৌর জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহ, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল হাই, প্রচার বিভাগের রিয়াজুল ইসলাম, যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সংস্কার করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন জনগণের দাবি। জনগণের এই প্রত্যাশার সাথে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এসময় তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা কামনা করেন।