চুয়াডাঙ্গার ট্রেন আটকে বিক্ষোভ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দর্শনায় আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস আপ ও চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের স্টপেজের দাবিতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার দুপুর ২টার দিকে আটকে বিক্ষোভ হয়েছে। বিষয়টি জেনে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলার নিবার্হী কর্মকর্তা তিথি মিত্র।

এ সময় তিনি আন্দোলনকারীদের সাথে বসে সমাধানের উদ্যোগ না নিয়ে একটি বিশেষ দৈনিকের প্রতিনিধির নাম ধরে ডেকে তাকে এ সম্পর্কিত সংবাদ পরিবেশন করার কথা বলেন। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন।

পরে তিনি আন্দোলনকারীদের সাথে কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে তাদের ক্ষোভ আরো বাড়ে।পরে চুয়াডাঙ্গা থেকে সেনা সদস্যরা এসে আন্দোলনকারীদের সাথে দীর্ঘ আলোচনা শেষে তাদের যৌক্তিক আন্দোলন সমাধানের জন্যে ১ সপ্তাহ সময় নিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এরপর বিকেল ৪ টার দিকে সুন্দরবনসহ আটকে পড়া আরো ৩টি ট্রেন গন্তব্যে রওনা দেয়।

এ প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, আমি এটা না বুঝেই বলে ফেলেছি। আপনারা কিছু মনে করবেন না।