ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় পাল্লাবাজারস্থ মোকামতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি রাশিদুল মোমিন সুজন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ।

এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশা, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, বিএনপি নেতা অধ্যাপক জাকির হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।