সড়ক দুর্ঘটনায় মহম্মদপুর থানার এসআই নিহত

0

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিন নামে মাগুরার মহম্মদপুর থানা পুলিশের এক উপপরিদর্শক (এস আই) নিহত হয়েছেন। দাফতরিক কাজে শনিবার দুপুরে মহম্মদপুর থেকে বোয়ালমারী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান। নিহত বোরহান উদ্দিন মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, এদিন সকালে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারে মোটরসাইকেলে মহম্মদপুর থানা থেকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার উদ্দেশ্যে বের হন তিনি। বোয়ালমারীর সোতানী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, খবরটি শুনামাত্রই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।