শার্শায় জুলাই বিপ্লব শীর্ষক আলোচনা

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনষ্ঠিত এ আলোচনা ও মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার।

আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক বেনজীন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, রফিকুল ইসলাম মন্টু, যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহীদ জাবেরের পিতা নওশের আলী, সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, সাংবাদিক নাসিরউদ্দিন, নাগরিক পার্টির জেলা সংগঠক নুরুজ্জামান, হাফেজ মোস্তফা কামাল, মোরাদ উদ দৌলা, রাসেল মাহমুদ, সোহেল আহম্মে প্রমুখ।